ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

রাজশাহীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান নার্সিং কলেজের যাত্রা শুরু হতে যাচ্ছে

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ৪১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান নার্সিং কলেজের যাত্রা শুরু হতে যাচ্ছে। রোববার দুপুরে নগর ভবনের পশ্চিমে অবস্থিত পিপিপি‘র আওতায় নির্মিত রাজশাহী সিটি কর্পোরেশনের স্বপ্নচুড়া প্লাজার ৭ম তলায় স্থাপিত শহীদ এএইচএম কামারুজ্জামান নার্সিং কলেজ স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন শহীদ এএইচএম কামারুজ্জামান নার্সিং কলেজের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান নার্সিং কলেজে ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষ হতে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হবে। শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং (বেসিক), ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি করা হবে।

পরিদর্শনকালে শহীদ এএইচএম কামারুজ্জামান নার্সিং কলেজের পরিচালক ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান নার্সিং কলেজের যাত্রা শুরু হতে যাচ্ছে

আপডেট সময় : ০৪:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪