ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে: জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

রাসিকের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যবসা অনুদান প্রদান

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পেরও আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ব্যবসা অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন নারী উদ্যোক্তাকে নগদ ১০ হাজার টাকা করে ব্যবসা অনুদান পদান করা হয়। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং মাধ্যমে এ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুর ইসলাম তুষার বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সার্বিক প্রচেষ্টায় নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের মাধ্যমে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়ন করতে সহায়তার অর্থ দিয়ে আয়বর্ধকমূলক কাজে বিনিয়োগ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।

ইউএনডিপির প্রজেক্ট এ্যাসোসিয়েট মাহবুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সিনিয়র কমপ্লায়েন্স ম্যানেজার রশিদুল ইসলাম। অনুষ্ঠানে ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা, সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ, ক্লাস্টার নেতৃবৃন্দসহ উপকারভোগী বিভিন্ন সিডিসির সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসিকের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যবসা অনুদান প্রদান

আপডেট সময় : ০৫:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪