ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

নৌকা ও কাঁচির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৪

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ২৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার গোয়ালকান্দি ইউনিয়নের চেঁউখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমান, গোলাম মন্ডল, আয়ুব আলী ও শরিফ উদ্দিন।

স্থানীয়রা জানান, এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমানের নেতৃত্বে কয়েকজন কাঁচি মার্কার পোস্টার লাগাচ্ছিলেন। এসময় গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকারসহ কয়েকজন ঘটনাস্থলে এসে এমপির পিএস আতাউরসহ পোস্টার লাগানো কাঁচি মার্কার কর্মী সমর্থকদের মারধর করেন।

তবে চেয়ারম্যান আলমগীর সরকার অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন নৌকার পোস্টার ছিঁড়ে ফেলছিলেন। তারা বাধা দিলে তাদের উপর হামলা করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কারও ছাড় নেই। উপজেলাজুড়ে আইন-শৃংখলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নৌকা ও কাঁচির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৪

আপডেট সময় : ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩