ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে মিথ্যা মামলা করায় বিএনপি নেতাকে জরিমানা, অর্থ পাবেন আসামি আ.লীগ নেতা-কর্মীরা জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, ৫ দিনে একবার মিলবে জ্বালানি তেল মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহনে বিরত থাকার অনুরোধ

তানোরে এমপির নাম ভাঙিয়ে গভীর নলকুপ দখল

সারোয়ার হোসেন
  • আপডেট সময় : ০৩:৫২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাদারীপুর মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপ জবরদখলের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান,মাদারীপুর গ্রামের কেফাজ মন্ডলের পুত্র বখাটে আপেল এমপির নাম ভাঙিয়ে গভীর নলকুপ জবরদখল করে কৃষকেদর শোষণ করছে।

এখন সে ড্রেন, লাইনম্যান, পাহারাদার ইত্যাদি অজুহাতে কৃষেকর কাছে থেকে জোরপুর্বক টাকা আদায় করছেন। এসব কারণে এলাকার কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আওয়ামী লীগ ও সাংসদের বিরুদ্ধে সাধারণের মাঝে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হয়েছে। এতে আওয়ামী লীগের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৯২,মাদারীপুর মৌজায়, ২১১ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের অপারেটর মাদারীপুর গ্রামের মুকুলের স্ত্রী পারভিন।

কিন্তু মাদারীপুর গ্রামের কেফাজ মন্ডলের পুত্র বখাটে আপেল এমপির নাম ভাঙিয়ে জোরপুর্বক গভীর নলকুপ দখলে নিয়েছে। সেচ নিয়ে তিনি রীতিমতো জল জমিদারী শুরু করেছেন। এতে এলাকার সাধারণ কৃষক ফুঁসে উঠেছে। এসব কারণে সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র চাপা পড়ে যাচ্ছে। স্থানীয় সাংসদ ও দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

কৃষক ভবেন মাস্টার, জাকির ও বকুল বলেন, আপেল তাদের জমিতে সেচ দিচ্ছে না। মৌসুমী আলু চাষিদের কাছে জমি ভাড়া দেবার জন্য চাপ দিচ্ছেন আপেল। ডিপ অপারেটর পারভীনের স্বামী মুকুল হোসেন বলেন, রাতারাতি আপলে দলবদ্ধ হয়ে ডিপে তালা মেরে ডিপ দখলে নেন। তারা ক্ষমতাসীন দলের লোক হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করতে সাহস পায়না। আমি তাদের বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পায়নি।

ডিপ দখলকারী বখাটে আপেল বলেন,ক্ষমতা যার বর্তমানে ডিপ তার। আমার ক্ষমতা আছে বলেই তো ডিপ দখলে নিয়েছি। পারলে তারা ডিপে তালা মেরে ডিপ দখলে নিবে বলে দম্ভোক্তি দেখান। এবিষয়ে উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী কামরুজ্জামানের ফোনে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে এমপির নাম ভাঙিয়ে গভীর নলকুপ দখল

আপডেট সময় : ০৩:৫২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩