অভিনব কায়দায় মাদক চালান
- আপডেট সময় : ১০:৩৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
মিষ্টি কুমড়ার ভিতরে অভিনব কায়দায় মাদক পাচারকালে ৬১৯ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গোদাগাড়ীর মোহনপুর থেকে র্যাবের অভিযানে গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২৭ নভেম্বর ২০২৩ ইং তারিখ ১৬:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর মোড়স্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আপন আলী (২২), পিতা-মোঃ আবু তাহের, মাতা-মোছাঃ সুমি বেগম, সাং-পিয়ারাপুর, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’ কে হেরোইন- ৬১৯ গ্রাম, মোবাইল ফোন-০১টি, অটোরিক্সা ০১টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পেশায় একজন অটো চালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সহ বিভিন্ন এলাকায় হেরোইনের চালান সরবরাহ করতো। এরূপ গোয়েন্দা তথ্য প্রাপ্তির পর র্যাবের গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
এরই প্রেক্ষিতে উক্ত সময়ে হেরোইনের একটি চালান সরবরাহ করা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেক পোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে উক্ত ব্যক্তি কে আটক করে।
উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি এবং জিজ্ঞাাবাদের এক পর্যায়ে তার হেফাজতে থাকা অটোর বাম পাশের হ্যান্ডেলের সাথে ঝুলানো একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে একটি মিষ্টি কুমড়ার ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬১৯ গ্রাম ওজনের ছয়টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি























