ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

রাজশাহী সদর ২ আসনে জাসদের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ শিবলী মনোনয়ন তুললেন

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ২৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাজশাহী মহানগর জাসদের সভাপতি রাজশাহী কলেজের সাবেক জি এস আব্দুল্লাহ আল মাসুদ শিবলী।

আজ সোমবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে তিন টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর জাসদের সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ, আশরাফুল ওমর দুলাল,মহানগর জাসদের সদস্য গোলাম হায়দার পিকুল,দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির,জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহর হোসেন রনি,সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,সদস্য ফয়সাল রহমান রানা,আল আমিন প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন,এ আসনে ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।

আব্দুল্লাহ আল মাসুদ শিবলী আরও বলেন,এরই মধ্যে তাদের দল এবং জোটমিত্র আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এ বিষয়ে অবগত করা হয়েছে।

বিএনপি এবং জামায়াত নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র করছে- তা প্রতিহত করার জন্য জাসদ যেমন রাজপথে আছে,ঠিক তেমন সংবিধান অনুযায়ী বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে,তার প্রতি সম্মান জানিয়ে নির্বাচনি যে প্রক্রিয়া তার মধ্যেও আছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী সদর ২ আসনে জাসদের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ শিবলী মনোনয়ন তুললেন

আপডেট সময় : ০৪:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩