ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে মিথ্যা মামলা করায় বিএনপি নেতাকে জরিমানা, অর্থ পাবেন আসামি আ.লীগ নেতা-কর্মীরা জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, ৫ দিনে একবার মিলবে জ্বালানি তেল মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহনে বিরত থাকার অনুরোধ

৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি, আজ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ২৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি।

আজ সোমবার বিকাল ৪টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করা হবে।

রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

উল্লেখ্য, সোমবার (২০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে জাতীয় পার্টি। দুই দফায় পাঁচ দিনব্যাপী মনোনয়ন ফরম বিতরণ শেষ হয় বৃহস্পতিবার (২৩ নভেম্বর)। দলটির মনোনয়ন ফরম নেন ১ হাজার ৭৫২ জন। পরে শুক্রবার (২৪ নভেম্বর) রংপুর ও রাজশাহী বিভাগ দিয়ে শুরু হয় জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ।

আর রবিবার (২৬ নভেম্বর) ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া মাধ্যমে শেষ হয়। আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে দলটি।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি, আজ ঘোষণা

আপডেট সময় : ০৪:১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩