ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটি-হোটেলের ক্ষতি গণভোট বাস্তবায়ন-পদ্মার পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে ১১ দলের সমাবেশ  ১৬ মে আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানের আপত্তিকর ভিডিও ভাইরাল শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা খুবির ১৫ শিক্ষার্থীর ডিন’স অ্যাওয়ার্ড লাভ তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন : আসিফ নজরুল প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে ট্রেনের অগ্রিম টিকিট কাটার পরামর্শ

এক ঘন্টার ব্যবধানে রাজধানীর ৪বাসে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ৩২৬ বার পড়া হয়েছে

। ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক:

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধ শুরুর আগে আজ শনিবার রাতে রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে ৪ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ চার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর মিলেছে।

এর আগে রাত ৯টায় গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ খবর নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, বাসে আগুন দেওয়ার খবর পাওয়ার পর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

এর আগে ১০ মিনিটের ব্যবধানে রাজধানীতে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।  রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজ পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এর ১০ মিনিট পর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নং) একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

উল্লেখ্য, রবিবার সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এক ঘন্টার ব্যবধানে রাজধানীর ৪বাসে আগুন

আপডেট সময় : ০৫:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩