ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
  ৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির: সোচ্চার-এর জরিপ তারেক রহমান-খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস: সোচ্চার-এর জরিপ বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের আন্দোলনে পুলিশি হামলায় মহিলা জামায়াতের নিন্দা বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু হাদি হত্যার তদন্তে রোববার জাতিসঙ্ঘে চিঠি দেবে সরকার ঢাকার ভোট কখনো কেনা যায় না, ১২ তারিখ প্রমাণ হবে: সালাম ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি: রয়টার্সকে তারেক রহমান জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল ছাত্রশিবির: ডা. জাহাঙ্গীর

রাজশাহীর স্টেশনে দুটি হাত বোমা উদ্ধার

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী রেল স্টেশনে সামনের গেট থেকে দুইটি হাত বোমা পাওয়া গেছে। রাত ৯টার দিকে হাত বোমা দেখতে পেয়ে সেটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে স্টেশনের মেইন গেটে কে বা কারা বোমা দুইটি রেখে চলে যায়। ঘটনার পরপরই পুলিশ ও র‍্যাবের বিপুলসংখ্যক সদস্য পুরো স্টেশনটি ঘিরে রাখে। রাত সাড়ে ১০ টার দিকে বোমা ডিস্পোজাল ইউনিট বোমা দুইটি নিস্ক্রিয় করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ের স্থানীয় প্রহরীরা বোমা দুইটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাল স্কচটেপ মোড়ানো রয়েছে বোমা দুইটি। এ সময় পুরো স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, স্টেশনে দুটি হাত বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এর পর পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে নেয়। পরে বোম ডিস্পোজাল ইউনিটকে ডাকা হয়। তারা এসে বোমা দুইটি নিস্ক্রিয় করেন। স্টেশনের বোমা পাওয়া গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর স্টেশনে দুটি হাত বোমা উদ্ধার

আপডেট সময় : ০৫:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩