ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে মিথ্যা মামলা করায় বিএনপি নেতাকে জরিমানা, অর্থ পাবেন আসামি আ.লীগ নেতা-কর্মীরা জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, ৫ দিনে একবার মিলবে জ্বালানি তেল মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহনে বিরত থাকার অনুরোধ

শিকারে গিয়ে বিলের পানিতে ডুবে আদিবাসী যুবকের মৃত্যু

সারোয়ার হোসেন
  • আপডেট সময় : ০৫:৩৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে শিকার করতে গিয়ে বিলের পানিতে ডুবে আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার কামারগাঁ ইউনিয়নের ট্যাংরা বিলে ঘটেছে এ মৃত্যুর ঘটনা টি। নিহত যুবকের বাড়ি কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে। সে অমৃতপুর গ্রামের মৃত লগেন হাসদার পুত্র উমাইয়েল হাসদা(২৪)।

নিহত উমাইয়েল হাসদার পরিবার সূত্রে জানা যায়, দলবদ্ধ হয়ে উমাইয়েল হাসদা সকালের দিকে শিকারের উদ্দেশ্য বাড়ি থেকে বেরিয়ে যান। দুপুর ১টার দিকে বাড়িতে খবর আসে উমাইয়েল হাসদা পানিতে ডুবে মারা গেছে। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কামারগাঁ ইউনিয়নের ট্যাংরা বিলের বাঁধে পশু শিকার করে ফেরার পথে ট্যাংরা বিলের খাড়িতে পড়ে যান উমাইয়েল হাসদা।

এসময় বিলের খাড়িতে মাছ শিকারের জন্য করা পানি নামার স্রতে ভেসে মৎস্য জীবীদের ফেলে রাখা অবৈধ সুতি জালের সাথে জড়িয়ে পড়ে তার মৃত্যু হয়। এসময় তার সাথে থাকা অন্য সহযোগীরা খাড়িতে নেমে অনেক খুঁজাখুঁজি করেও তাকে পায়নি। ঘটনার আধাঘন্টা পরে ডুবে যাওয়া স্থান থেকে কিছু দূরে ভেসে উঠে উমাইয়েল হাসদার লাশ। সঙ্গে সঙ্গে উমাইয়েল হাসদা কে তানোর মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, নিহতের পরিবার থেকে কেউ কোন অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিকারে গিয়ে বিলের পানিতে ডুবে আদিবাসী যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩