ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জে কলেজ ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় মুজিববাদ প্রতিষ্ঠিত হয়: নাঈম আহমাদ স্বরাষ্ট্রসহ তিন উপদেষ্টার পদত্যাগ দাবি সাদিক কায়েমের পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ বুদ্ধিজীবী হত্যা ছিল স্বাধীনতাবিরোধী শক্তির পরিকল্পিত নীলনকশা: মির্জা ফখরুল হাদিকে গুলি করা ফয়সালের স্ত্রীসহ আরও ৩ জন গ্রেপ্তার তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

তানোরে পানিতে ডুবে বৃদ্ধ জেলের মৃত্যু

সারোয়ার হোসেন
  • আপডেট সময় : ০৩:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ১৮৭ বার পড়া হয়েছে

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে পানিতে ডুবে বৃদ্ধ জেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি ঘটেছে,গতকাল সোমবার উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে।

নিহত বৃদ্ধ জেলে মাঝিপাড়া গ্রামের মৃত দুর্জধনের পুত্র রামপদ (৬৫)। নিহত রামপদ’র পরিবারে তার স্ত্রী সহ দুই ছেলে মেয়ে রয়েছে। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত জেলে রামপদ রোববার সন্ধ্যায় বাড়ির পাশে শিবনদী বিলে বেশাল জালে মাছ শিকারের জন্য যান। কিন্তু রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজা খুঁজি করতে লাগে।

এমনকি গ্রামবাসী সারারাত জেগে বিলে অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি। পরের দিন সোমবার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবুরি নিয়ে গিয়ে বিলে নেমে খোজাখুজি করেও রামপদ’র সন্ধান পায়নি। পরে ৯টার দিকে আবারো গ্রামের লোকজন তাকে খুঁজতে বিলে নামেন। এবং তাকে বিল থেকেই মৃত অবস্থায় উদ্ধার করেন।

এতে করে বৃদ্ধা জেলের এমন অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, নিহতের পরিবার থেকে কেউ কোন অভিযোগ না করায় লাশ দাফনে অনুমতি দেয়া হয়েছে। তবে থানার পক্ষ থেকে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে পানিতে ডুবে বৃদ্ধ জেলের মৃত্যু

আপডেট সময় : ০৩:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩