সংবাদ শিরোনাম ::
শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন
খ্রীষ্টফার জয়
- আপডেট সময় : ০২:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৭১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন সহ ঢাকা থেকে আগত যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি























