তানোরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষক লীগের সভাপতি প্রধান শিক্ষক রাম কমল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বর্ধিত সভা।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, জেলা কৃষক লীগের যুগ্ন সম্পাদক তানোর পৌর প্যানেল মেয়র আরব আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি প্রধান শিক্ষক আসলাম উদ্দিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি আতাউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, মুন্ডুমালা পৌর কৃষক লীগ সভাপতি রজব আলী, পৌর কৃষক লীগ সভাপতি বিশ্বজিৎ সরকার প্রমুখ। এসময় সাত ইউনিয়ন ও দুই পৌরসভায় সভাপতি সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি























