ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামেক হাসপাতালকে ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে মানববন্ধন ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : শিক্ষামন্ত্রী জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে: মাহমুদুর রহমান হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ শ্যামলীর কুখ্যাত চাঁদাবাজ যুবদল নেতা মঈন গ্রেফতার জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী অর্ধেক সত্য বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন: দিলারা চৌধুরী আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে

মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ৩২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বকাপের আগে ম্যাচ খেলে প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। এর বাইরে নেই বাংলাদেশ ও নিউজিল্যান্ডও। মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিচ্ছে দুই দল। আজ শুরু হওয়া সিরিজে অবশ্য দুই দলের মূল স্কোয়াডের ক্রিকেটাররা খেলছেন না। দুই দেশই বিশ্রামে রেখেছে মূল ক্রিকেটারদের। তারপরও তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকারদের জন্য নিউজিল্যান্ড সিরিজটি বৈতরণী পার হওয়ার। তিনজনই বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে আছেন। এ সিরিজে পারফরম্যান্স করে স্কোয়াডে ফিরতে হবে তাদের। তাই ম্যাচের আড়ালে তিনজনের দিকে সবার নজর থাকবে আলাদা করে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। তবে বৃষ্টি বাধা হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ো হাওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০ শতাংশ। টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ড গত বছর খেলে গেছে ঢাকায়। সফরকারীরা হেরেছিল সিরিজটি। ১০ বছর আগে ২০১৩ সালে ব্ল্যাক ক্যাপসরা সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল ঢাকায়। সেবার হোয়াইওয়াশ হয়েছিল। ২০১০ সালেও হোয়াইটওয়াশ হয়েছিল কিউইরা। বাংলাদেশে খেলা ১৩ ম্যাচে মাত্র পাঁচটিতে জিতেছে ব্ল্যাক ক্যাপসরা। হেরেছে আটটি। সাত ম্যাচে আবার টানা হার। সব মিলিয়ে দুই দল ৩৮ ওয়ানডে খেলেছে। তাতে বাংলাদেশের জয় ১০, নিউজিল্যান্ডের ২৮। ২০১৩ সালের পর দুই দেশ ১৪ ওয়ানডে খেলেছে। টাইগাররা জিতেছে সাকল্যে দুটি- ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ট্রাই নেশন্স সিরিজ।

এ সিরিজে বিশ্রামে রয়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। ইনজুরির জন্য খেলছেন না নাজমুল শান্ত। ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান। এ ছাড়া নতুন মুখ রিশাদ হাসান, সৈয়দ খালেদ রয়েছেন।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট সময় : ০৪:২৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩