ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে: জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা রাজশাহীতে দুই আসনে বিএনপির বাধা বিদ্রোহী, চারটিতে জামায়াত ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি: ছাত্রদল সভাপতির দাবি ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত; আহত ৭

মেহেদী হাসান
  • আপডেট সময় : ০৫:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নাইম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে ৭ জন আহত হয়েছে। রোববার (৬ আগস্ট) রাত ১টার দিকে পুঠিয়ার তারাপুরে এই দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা (শিবপুর থানা) মোফাখ্খারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নাইম পুঠিয়া উপজেলার শাহবাজপুর গ্রামের মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে। আহতরা হলেন, পুঠিয়ার শাহবাজপুর গ্রামের বাসিন্দা নাজিমুদ্দিনের ছেলে শামিম (৩৫), রবিউলের ছেলে জুয়েল (১৮), মরহুম সাদেকুলের ছেলে তুহিন (২১), মিন্টুর ছেলে সুমন (১৭), হামজালের ছেলে আল আমিন (২১), মুনসুরের ছেলে জিয়াউর (৪০), আবু সাইদের ছেলে রিপন (২৫)।

জানা যায়, রাতে তারা একটি ভ্যানগাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলেন। বাড়িতে ফেরার পথে তারাপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ভ্যানগাড়িতে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নাইম মারা যান।

কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন।

পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা (শিবপুর থানা) মোফাখ্খারুল ইসলাম জানান, দুর্ঘটনাটি গভীর রাতে হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত; আহত ৭

আপডেট সময় : ০৫:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩