ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার দাওকান্দি সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় আদালতে অভিযোগ দায়ের চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে পিটুনি আইভীকে গ্রেপ্তার দেখানো নিয়ে হাইকোর্টের রুল বিএনপির মাধবী মার্মার প্রার্থিতা বাতিল চান ছাত্রদল নেত্রী জাতীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন হচ্ছে জামায়াত নির্মূল করতে গিয়ে অনেকেই নির্মূল হয়ে গেছে: গোলাম পরওয়ার খাল কেটে কুমির আনবেন না: বিরোধী দলকে তথ্য প্রতিমন্ত্রী যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব—হরমুজ খোলা, পরমাণু আলোচনা পরের ধাপে খুলনা প্রেসক্লাবে দুর্বৃত্তদের হানা, হুমকির প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ, অবরোধ

বিপৎসীমার ওপর দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে বরিশালে ৯টি নদী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরিশাল বিভাগের বিভিন্ন নদীর পানি আরও কমেছে। তবে আজ শুক্রবারও কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোগ্রাফি বিভাগের এক রিপোর্টে জানা গেছে, ভোলার তজুমুদ্দিন উপজেলায় মেঘনা ও সুরমা নদীর পানি কিছুটা কমেও বিপৎসীমার (২.২২ মিটার) ৮২ সেন্টিমিটার মিটার ওপর দিয়ে এবং দৌলতখান পয়েন্টে এই দুই নদীর পানি বিপৎসীমার (২.৭৫ মিটার) ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে, হিজলা পয়েন্টে ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার (২.৫০ মিটার) ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে, বিষখালী নদীর ৪টি পয়েন্ট যথাক্রমে বরগুনায় বিপৎসীমার (১.৯৭ মিটার) ৩০ সেন্টিমিটার উপর দিয়ে, বেতাগী পয়েন্টে বিপৎসীমার (১.৬৮ মিটার) ২৫ সেন্টিমিটার উপর দিয়ে, পাথরঘাটা পয়েন্টে বিপৎসীমার (১.৮৫ মিটার) ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে ও ঝালকাঠী পয়েন্টে বিপৎসীমার (১.৪০ মিটার) ৬ সেন্টিমিটার ওপর দিয়ে, পিরোজপুরে বলেশ্বর নদীর পানি বিপৎসীমার (১.৪৯ মিটার) ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে এবং কঁচা নদীর পানি উমেদপুর পয়েন্টে বিপৎসীমার (১.৬৫ মিটার) ২২ সেন্টিমিটার ওপর দিয়ে, মীর্জাগঞ্জ পয়েন্টে বুড়িশ্বর ও পায়রা নদীর পানি বিপৎসীমার (১.৮০ মিটার) ১২ সেন্টিমিটার ওপর দিয়ে এবং আমতলী পয়েন্টে এই দুই নদীর পানি বিপৎসীমার (২.০৭) ১ সেন্টিমিটার উপর দিয়ে এবং বরিশালে কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার (২.১৪ মিটার) ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এদিকে ভোলা খেয়াঘাট পয়েন্টে তেঁতুলিয়া নদীর পানি আরও কমে বিপৎসীমার (১.৯১ মিটার) ১১ সেন্টিমিটার নিচ দিয়ে এবং বুড়িশ্বর নদীর পানি বাকেরগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। অন্যান্য নদীর পানিও আগের চেয়ে কমেছে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিপৎসীমার ওপর দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে বরিশালে ৯টি নদী

আপডেট সময় : ০২:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩