ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে মিথ্যা মামলা করায় বিএনপি নেতাকে জরিমানা, অর্থ পাবেন আসামি আ.লীগ নেতা-কর্মীরা জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, ৫ দিনে একবার মিলবে জ্বালানি তেল মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহনে বিরত থাকার অনুরোধ

নেত্রকোনা-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হলেন: সাজ্জাদুল হাসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক একান্ত সচিব সাজ্জাদুল হাসানকে। অন্য কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগের এই প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সোমবার বিকালে নেত্রকোনা নির্বাচন কমিশন কার্যালয়ে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এসময় ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার শেখ মু. হাবিবুর রহমান ও সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। আগামী ২ সেপ্টেম্বর নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ আসনে উপনির্বাচনে সাজ্জাদুল হাসান ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ জুলাই সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র জমা দেন। ২৫ জুলাই যাচাই-বাছাই ও আজ সোমবার (৩১ জুলাই) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।

উল্লেখ্য, গত ১১ জুলাই নেত্রকোনা-৪ আসনে তিন তিনবারের এমপি রেবেকা মমিন দীর্ঘদিন অসুস্থতাজনিত কারণে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২ সেপ্টেম্বর উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেত্রকোনা-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হলেন: সাজ্জাদুল হাসান

আপডেট সময় : ০১:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩