ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামেক হাসপাতালকে ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে মানববন্ধন ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : শিক্ষামন্ত্রী জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে: মাহমুদুর রহমান হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ শ্যামলীর কুখ্যাত চাঁদাবাজ যুবদল নেতা মঈন গ্রেফতার জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী অর্ধেক সত্য বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন: দিলারা চৌধুরী আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে

বিএনপির অবস্থান কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচি করেছে আওয়ামী যুবলীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানী ঢাকার প্রবেশ পথে বিএনপির অবস্থান কর্মসূচির ঘোষণার জবাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী যুবলীগ। ঢাকার বিভিন্ন প্রবেশমুখে টানা সাত ঘণ্টা শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে সরকারের এই সহযোগী সংগঠন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মহানগরের প্রবেশপথে সমাবেশ করবে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন। বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা।

তিনি জানান, দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, গুম, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদের শান্তি সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে যুবলীগের শান্তি সমাবেশের দায়িত্ব বণ্টন করা হয়েছে বিভিন্ন ইউনিটকে।

এরমধ্যে গাজীপুর জেলা ও গাজীপুর মহানগর যুবলীগ শান্তি সমাবেশ করবে টঙ্গী ব্রিজ এলাকায়।

ধামরাই, সাভার ও আশুলিয়া উপজেলা যুবলীগকে দায়িত্ব দেয়া হয়েছে আমিনবাজারে।

বাবুবাজার এলাকায় শান্তি সমাবেশ করবে দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা যুবলীগ।

নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ শান্তি সমাবেশ করবে সাইনবোর্ড এলাকায়।

কাঁচপুর ব্রিজ এলাকায় দায়িত্ব পেয়েছে রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলা যুবলীগ।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ শনির আখড়া ও ধোলাইপাড় এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগ শান্তি সমাবেশ করবে আব্দুল্লাহপুর ও গাবতলী এলাকায়।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির অবস্থান কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচি করেছে আওয়ামী যুবলীগ

আপডেট সময় : ০৩:০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩