ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদির ওপর গুলিবর্ষণ নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: নূরুল ইসলাম বুলবুল   হাদির হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার   কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট ইসির সম্মতি ছাড়া নির্বাচন কর্মকর্তাদের বদলি না করতে মন্ত্রিপরিষদ সচিবকে ডিও লেটার হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার ‎ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ড. হেলাল বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না: তারেক রহমান ভুয়া পরিচয়ে পল্টনে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৬ খালেদা জিয়া ইস্যুতে কথা রাখল না এনসিপি

নব নিযুক্ত মেয়রদের দলমত নির্বিশেষে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ১৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা কিন্তু এলাকা দেখে কাজ করি না, কে ভোট দিল, কে দিল না সেটা না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য জনপ্রতিনিধিদের কাজ করতে হবে।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নগরের উন্নয়নে কাজ করার ক্ষেত্রে কারা ভোট দিয়েছে আর কারা দেয়নি, সেটি না দেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

শপথ নেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এবং গাজীপুরের জায়েদা খাতুন। একই দিন ভিন্ন অনুষ্ঠানে শপথ নেন রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সিলেটের মেয়র মো. আনোয়ারুজ্জামান ও কাউন্সিলররা।

অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়রদের শপথ পড়ান প্রধানমন্ত্রী। নতুন পাঁচ মেয়রের মধ্যে চারজনই আওয়ামী লীগের মনোনয়নে জিতেছেন। কেবল গাজীপুরে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।

কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী। কাউন্সিলর নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়া হয় না। তবে নির্বাচিত বেশিরভাগ প্রতিনিধিই বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য।

প্রধানমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিক করেছি, ৩০ প্রকারের ওষুধ দিচ্ছি, ইনসুলিন দেওয়া শুরু করেছি। এটা কিন্তু সবার জন্য, শুধু আওয়ামী লীগের লোক পাবে, অন্য দলের লোক পাবে না- তা কিন্তু না, এটা সব জনগণের জন্য।

তিনি বলেন, যে জনগণ আপনাদের স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন। আমি চাই জনগণের সেবক হিসেবে আপনারা সব সময় স্ব স্ব এলাকায় কাজ করবেন।

সরকারপ্রধান বলেন, পরিকল্পনা করে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। কাজগুলো যাতে সুষ্ঠুভাবে হয়; যেন মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে পারেন। সেভাবে আপনাদের সবাইকে কাজ করতে হবে। জনপ্রতিনিধি হিসেবে আপনাদের কাছে আমার আবেদন, সবাই মিলে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নব নিযুক্ত মেয়রদের দলমত নির্বিশেষে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩