ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পানি ও বিদ্যুৎ সংকটের সম্ভাবনায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গত ৫ দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট মহানগরে অনেক রাস্তা-ঘাট। পাশাপাশি পানি ঢুকেছে স্বাস্থ্যে বিভাগের মানুষের সবচেয়ে বড় ভরসার স্থল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে পানি সামান্য ঢুকলেও বেশি ঢুকেছে মেডিকেল কলেজ ভবনে। এ ভবনের নিচতলার প্রতিটি কক্ষে হাটুসমান পানি জমেছে এবং সময় যত বাড়ছে পানিও তত বাড়ছে।

হাসপাতালের বিভিন্ন ভবনে পানি ঢুকলেও স্বাস্থ্যসেবা ব্যাহত হয়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে রোগীদের যাতায়াতে পোহাতে হচ্ছে ভোগান্তি।

রবিবার বিকাল ৩টার দিকে ওসমানী হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে পানি ঢুকে গেছে। পানি ঢুকেছে নতুন বিল্ডিংয়েও। তবে কোনো যন্ত্রাংশ পানিতে ডুবেনি। তবে মেডিকেল কলেজের সবকটি নিচতলার সব ক’টি কক্ষ পানিতে তলিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়াকে বলেন, ‘হাসপাতালের পিছনের নালা উপচে হু হু করে পানি ঢুকছে। মেডিকেল কলেজের নিচতলা পুরোটাতেই পানি ঢুকেছে। একেকটি কক্ষে হাটুসমান পানি।’

তিনি বলেন, ‘গত বছর বন্যার সময় পানি ঢুকতে দেখে সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্টরা যদি কার্যকর পদক্ষেপ নিতেন তবে এবারও এমন পরিস্থিতি হতো না। বৃষ্টি অব্যাহত থাকলে সকল ভবনে পানি আরও বাড়বে। তখন হয়তো বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক নাও থাকতে পারে।’

এ বিষয়ে বক্তব্য নিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পানি ও বিদ্যুৎ সংকটের সম্ভাবনায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

আপডেট সময় : ০৪:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩