ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামেক হাসপাতালকে ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে মানববন্ধন ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : শিক্ষামন্ত্রী জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে: মাহমুদুর রহমান হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ শ্যামলীর কুখ্যাত চাঁদাবাজ যুবদল নেতা মঈন গ্রেফতার জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী অর্ধেক সত্য বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন: দিলারা চৌধুরী আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে

বিএনপিকে লয়লেট টিস্যুর মতো বিদেশীরা ফেলে দিবে: মতিয়া চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ২২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপিকে বিদেশিরা টয়লেট টিস্যুর মতো ছুঁড়ে ফেলবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩–২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

বিএনপিকে বিদেশিরা ব্যবহার করছে দাবি করে তিনি বলেন, বিএনপি মনে করছে বিদেশিরা তাদের দোলনায় চড়িয়ে ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু তাদের বোঝা উচিত বিদেশি শক্তি বিএনপিকে ব্যবহার করবে। আর তারপর টয়লেট টিস্যুর মতো ছুঁড়ে ফেলবে। একমাত্র জনগণই ক্ষমতায় বসাতে পারে।

মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক নির্বাচন চায়। আর বিএনপি সাংবিধানিকভাবে ক্ষমতায় আরোহণ করে না। তাই তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। দেশিদের কাছে ধরনা দিচ্ছে।

বিএনপি বিদেশে লবিং করছে বাংলাদেশের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির জন্য। স্যাংশনের জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার তাঁরা সেটা করার চেষ্টা করছে।

সংসদ উপনেতা বলেন, দেশি বিদেশি চাপ যতই আসুক জনগণ নতি স্বীকার করবে না। ষড়যন্ত্র চলছে, চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাবেন।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপিকে লয়লেট টিস্যুর মতো বিদেশীরা ফেলে দিবে: মতিয়া চৌধুরী

আপডেট সময় : ০১:৪৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩