ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে মিথ্যা মামলা করায় বিএনপি নেতাকে জরিমানা, অর্থ পাবেন আসামি আ.লীগ নেতা-কর্মীরা জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, ৫ দিনে একবার মিলবে জ্বালানি তেল মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহনে বিরত থাকার অনুরোধ

পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার হংকংয়ের টিন কং রোড রিক্রেয়েশন গ্রাউন্ডে দ্বিতিয় সেমিফাইনালে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ৯ ওভারে ৫৯ রান করে বাংলাদেশ নারী দল। জবাবে ৯ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ৫৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তানের মেয়েরা। ফলে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠে মেয়েরা।

বৃষ্টির কারণে সোমবার হয়নি বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনাল। আজ রিজার্ভ ডেতেও খেলা হয়েছে ৯ ওভারে। ম্যাচে বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার সর্বোচ্চ ১৬ বলে ২১ রান করেছেন এবং ১০ রানে অপরাজিত থাকেন রাবেয়া খান।
পাকিস্তানের বোলারদের মধ্যে ফাতিমা সানা ৩টি উইকেট নিয়েছেন।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান নারী দল। শাওয়াল জুলফিকার এবং এমা ফাতিমার ব্যাটে ওপেনিং জুটিতেই প্রায় অর্ধেক রান তুলেছিল পাকিস্তান। ১৮ রান করে ফাতিমা সাজঘরে ফিরলে ভাঙ্গে ২৬ রানের উদ্বোধনী জুটি। তবে এরপরও পথা হারায় তারা। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৫৩ রানে থামে পাকিস্তান।

লেগ স্পিনার রাবেয়া বাংলাদেশের হয়ে শিকার করেছে ২ উইকেট।

রিজার্ভ ডেতেও ভারত ও শ্রীলঙ্কার দিনের প্রথম সেমিফাইনালটি মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। তবে ‘এ’ গ্রুপের শীর্ষ দল ছিল ভারত। শ্রীলঙ্কা ছিল ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে। দুই দলেরই গ্রুপ পর্বে সমান ৪ পয়েন্ট ছিল। তবে নেট রান রেটে এগিয়ে থেকে ফাইনালে পৌঁছেছে ভারত। আগামীকাল বুধবার ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে লতা মণ্ডলের দল।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ১০:৫০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩