ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জে কলেজ ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় মুজিববাদ প্রতিষ্ঠিত হয়: নাঈম আহমাদ স্বরাষ্ট্রসহ তিন উপদেষ্টার পদত্যাগ দাবি সাদিক কায়েমের পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ বুদ্ধিজীবী হত্যা ছিল স্বাধীনতাবিরোধী শক্তির পরিকল্পিত নীলনকশা: মির্জা ফখরুল হাদিকে গুলি করা ফয়সালের স্ত্রীসহ আরও ৩ জন গ্রেপ্তার তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে পুঠিয়া থানার দুই পুলিশ আহত

মেহেদী
  • আপডেট সময় : ১২:৫৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২৯৩ বার পড়া হয়েছে

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় রুবেল হোসেন নামের এক আসামিকে ধরতে গিয়ে আসামি ও তার পরিবারের লোকেদের হামলায় আহত হয়েছেন পুঠিয়া থানার দুই উপপরিদর্শক। পরে খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় আসামি রুবেলকে গ্রেফতার করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। আটক রুবেল হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুর ২টার দিকে পুঠিয়ার গাওপাড়া ঢালান এলাকায় এ ঘটনা ঘটে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার রুবেলের নারীঘটিত একটি মামলায় এক বছরের সাজা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদে আজ দুপুরে তাঁকে ধরতে তাঁর বাড়িতে অভিযান চালান উপপরিদর্শক সেলিম রেজা ও রবিউল ইসলাম। এ সময় বিষয়টি টের পেয়ে আসামি রুবেল, তাঁর মা, বউ ও ভাবি মিলে দুই কর্মকর্তার ওপর হামলা করেন। অভিযুক্তদের মারধরে দুই কর্মকর্তা আহত হয়েছেন। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।

ওসি আরও বলেন, পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হলেও পরিবারের সদস্য ও পুলিশের ওপর হামলাকারীরা পালিয়ে যান।

হামলাকারীদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেওয়া না জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গনিউজবিডি/জে. সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে পুঠিয়া থানার দুই পুলিশ আহত

আপডেট সময় : ১২:৫৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩