ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জে কলেজ ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় মুজিববাদ প্রতিষ্ঠিত হয়: নাঈম আহমাদ স্বরাষ্ট্রসহ তিন উপদেষ্টার পদত্যাগ দাবি সাদিক কায়েমের পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ বুদ্ধিজীবী হত্যা ছিল স্বাধীনতাবিরোধী শক্তির পরিকল্পিত নীলনকশা: মির্জা ফখরুল হাদিকে গুলি করা ফয়সালের স্ত্রীসহ আরও ৩ জন গ্রেপ্তার তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

তানোরে ইউপি সদস্যর বিরুদ্ধে জোর করে গাছ কাটার অভিযোগ

সারোয়ার হোসেন
  • আপডেট সময় : ০৫:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে

তানোর প্রতিনিধি:

রাজশাহী তানোরের তালন্দ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আলোচিত সদস্য (মেম্বার) খলিলুর রহমান খলিলের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ বলে অভিযোগ উঠেছে। এদিকে মেম্বার খলিলুর রহমান খলিলের বিরুদ্ধে জোরপুর্বক গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়(৬ জুন) মঙ্গলবার নারায়নপুর গ্রামের বাসিন্দা মৃত ইসমাইল হোসেনের পুত্র আব্দুল মতিন বাদি হয়ে ইউপি সদস্য খলিলুর রহমান খলিলসহ ৪জনকে বিবাদী করে উপজেলা সহকারী কমিশনারের (ভুমি) কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে প্রকাশ, পুর্ববিরোধের জের ধরে নারায়নপুর গ্রামের আব্দুল মতিনের ভোগদখলীয় সম্পত্তির ওপর থেকে মেম্বার খলিল তালগাছ, আমগাছ, খেজুরগাছ, নিমগাছ ও কড়ই গাছসহ প্রায় লক্ষাধিক টাকা মুল্যর বিভিন্ন প্রজাতির গাছ জোরপুর্বক কেটে সাবাড় করেছেন।

প্রত্যক্ষদর্শী শরিফুল, হাসেন ও রফিকুল বলেন,গত ৫জুন সোমবার মেম্বার খলিল লাঠিয়াল বাহিনী নিয়ে ফিল্মি-স্টাইলে এসব গাছ কেটেছেন। এসময় যারা বাধা দিতে গিয়েছে তাদের সকলকে লাঠি পেটা করা হয়েছে, বাদ যায়নি ৬০ বছরের বৃদ্ধা নারী।এদিকে একজন জনপ্রতিনিধির এমন সন্ত্রাসী কর্মকান্ডে উপজেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য (মেম্বার) খলিলুর রহমান খলিল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের রাস্তা তৈরীর জন্য কয়েকটা গাছ কাটা হয়েছে। এসব গাছ মসজিদে দেয়ার কথা রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে জানতে চাইলে তালন্দ ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু বলেন, রাস্তা তৈরী বা গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না।তিনি বলেন, অভিযোগ সত্যি হলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া প্রয়োজন,যা দেখে অন্যরা শতর্ক হবেন।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে ইউপি সদস্যর বিরুদ্ধে জোর করে গাছ কাটার অভিযোগ

আপডেট সময় : ০৫:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩