ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে।   

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ন্যায়বিচারে বিশ্বাস করে আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে।

সোমবার গণভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। এ সময়ে সুপ্রিম কোর্টের নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, বিএনপি দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে গুম, খুন ও বিচারহীনতার সংস্কৃতি চালু করে তারা।

তিনি বলেন, জাতির পিতার হত্যার পর আমাদের বিচার চাওয়ার, বিচার পাওয়ার অধিকার ছিল না। এটা চরম মানবাধিকার লঙ্ঘন। সেই বিচার না পাওয়ার অবস্থা থেকে আজ দেশকে  মুক্ত করতে পেরেছি।

আওয়ামী লীগ সরকার সব সময় ন্যায়বিচারে বিশ্বাস করে।

দেশ স্থিতিশীল ও গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকার সুফল তুলে ধরে সরকার প্রধান বলেন, দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই গত সাড়ে ১৪ বছরে অভাবনীয় উন্নয়ন হয়েছে।

আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

প্রসঙ্গনিউজবিডি/জে. সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে।   

আপডেট সময় : ০৯:২৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩