ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জে কলেজ ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় মুজিববাদ প্রতিষ্ঠিত হয়: নাঈম আহমাদ স্বরাষ্ট্রসহ তিন উপদেষ্টার পদত্যাগ দাবি সাদিক কায়েমের পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ বুদ্ধিজীবী হত্যা ছিল স্বাধীনতাবিরোধী শক্তির পরিকল্পিত নীলনকশা: মির্জা ফখরুল হাদিকে গুলি করা ফয়সালের স্ত্রীসহ আরও ৩ জন গ্রেপ্তার তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বানেশ্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো: মেহেদীহাসান
  • আপডেট সময় : ০৫:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বানেশ্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 পুঠিয়া প্রতিনিধি :

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী সহ পুঠিয়া,পবা উপজেলার বিভিন্ন শাখার আওয়ামীলীগ নেতাকর্মীরা। সোমবার (২২ মে) বিকাল ৪ টায় বানেশ্বর সরকারি কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়। পরে রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে বানেশ্বর ট্রাফিক মোড়ে এসে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও আবু সাইদ চাঁদের সুষ্ঠু ও কঠোর বিচার দাবি করেন।

রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারে সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (পুঠিয়া-দূর্গাপুর) আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম.হিরা বাচ্চু,

পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, কৃষক লীগের সভাপতি রাজিবুল হক রাজিব, বানেশ্বর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলীউজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগের সভাপতি মানজুর রহমান, বানেশ্বর কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সহ প্রমূখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে মামলা হয়েছে।

সোমবার (২২ মে) দুপুর ১২টার দিকে আবুল কালাম আজাদ নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা পুঠিয়া থানায় মামলাটি করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল ইসলাম জানান, আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। মামলায় শুধুমাত্র একজনকে আসামি করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এর আগে ১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও কবরে পাঠানোর হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পরে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বানেশ্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৫:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩