ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে হেরোইন আত্মসাতে বাহককে হত্যা :মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চার্জশিট ২০০ আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করব: জামায়াত আমির শাপলা চত্বর হত্যাকাণ্ড: ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন প্রেস সচিব শিথিল করা হচ্ছে আচরণবিধি, প্রচারে সুবিধা পাবেন প্রার্থীরা একটি দল ধর্মের নামে ‘ট্যাবলেট’ বেচে মানুষকে প্রতারণার পরিকল্পনা করছে: সালাহউদ্দিন রিজার্ভ চুরি: ৯১ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার দিন খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার আসছে না আদালত অবমাননার জন্য ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন অ্যাডভোকেট ফজলুর রহমান ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু ৩ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জন ট্রাইব্যুনালে

ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ ইসির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ ইসির

নিউজ ডেস্ক:

আসন্ন পাঁচ সিটি (গাজীপুর, খুলনা ও বরিশাল এবং রাজশাহী ও সিলেট) করপোরেশনের নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন ব্যবস্থাপনার শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনাটি বাস্তবায়ন করার জন্য চিঠি দেওয়া হয়েছে।

চিঠি বলা হয়, পাঁচ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনের সময়সূচি জারির পর হতে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম শুরু হয়েছে (গাজীপুর সিটিতে ইতোমধ্যে মনোনয়নপত্র বাছাই শেষ)। মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের (বিভাগীয় কমিশনার, গাজীপুর/খুলনা/বরিশাল/রাজশাহী/সিলেট ও আপিল কর্তৃপক্ষ) কাছে আপিল দায়ের ও আপিলকারী কর্তৃপক্ষ কর্তৃক আপিলসমূহ নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত শেষ তারিখ অতিবাহিত হওয়ার অব্যবহিত পরবর্তী দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করতে হবে।

চিঠিতে আরো বলা হয়েছে, যথাসময়ে সমুদয় কার্যাদি সম্পন্ন করার লক্ষ্যে সাপ্তাহিক বা সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিনে অফিস সময়ের পরও দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও বিকেল ৪টার পর অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে জরুরি প্রয়োজনে অন্যান্য সরকারি, স্বায়ত্তশাসিত অফিস/ প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছুটির দিন ও অফিস সময়ের পর খোলা রেখে উল্লিখিত কাজে সহায়তা দেওয়ার জন্যও অনুরোধ জানাতে হবে।

আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত বিশেষ করে ভোটগ্রহণের দিন পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন ন্যূনপক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস খোলা রাখতে হবে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ ইসির

আপডেট সময় : ১২:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩