ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে মেট্রোরেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ২৬০ বার পড়া হয়েছে

দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে মেট্রোরেল

নিউজ ডেস্ক:

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানিয়েছেন, মেট্রোরেল দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে। মতিঝিল থেকে কমলাপুরের কার্যক্রম ২০২৬ সালের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর আমরা শুরু করব দিয়াবাড়ি থেকে আপ-টু টঙ্গী।

শুক্রবার জাপান থেকে সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপান সফরের সঙ্গী ছিলেন তিনি। আমিন উল্লাহ নুরী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে ঢাকা মেট্রো (মেট্রোরেল) শুরু হলো। উনি আমাদের নির্দেশনা দিয়েছেন আগামী ২০৩০ সালের মধ্যে ঢাকায় জনবান্ধব গণপরিবহন আনতে হবে। সে কারণেই মেট্রো আসছে। উনি মেট্রোরেলে এমআরটি লাইন-৬ উদ্বোধন করেছেন।

আমরা আশা করছি, আগামী নভেম্বরের মধ্যে আপ টু মতিঝিল পর্যন্ত লাইন সিক্স সম্প্রসারিত হবে। লাইন টু এবং সিক্সের দিয়াবাড়ি থেকে টঙ্গী সম্প্রসারণের কাজটুকু আমাদের বাকি। জাপান আমাদের আরও কো-অপারেশন করবে। জাইকা আগ্রহ দেখিয়েছে আমাদের অন্য লাইনগুলো করার জন্য। সে কারণে জাপানের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে মেট্রোরেল

আপডেট সময় : ১১:৪৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩