ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

বিশ্বকাপ দলে তিনি মাহমুদুল্লাহকে দেখছি না : সুজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপ দলে তিনি মাহমুদুল্লাহকে দেখছি না : সুজন

নিউজ ডেস্ক:

ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ৯, ১২ ও ১৪ মে। বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ তিনটির জন্য আজ পুনরায় অনুশীলন শুরু হচ্ছে টাইগারদের। এর আগে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। নেই আসছে মে’তে তিন ম্যাচ সিরিজেও। সাবেক টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ারে কি ফুল স্টপ পড়ে গেলো?

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদুল্লাহর ভবিষ্যত নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গেম ডেভলপমেন্টের প্রধান খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ দলে তিনি মাহমুদুল্লাহকে দেখছেন না। তার যুক্তি বিশ্বকাপের জন্য মাহমুদুল্লাহকে ভাবা হলে সে এই সিরিজগুলোর দলে থাকতো।

‘(মাহমুদুল্লাহ) রিয়াদ নিশ্চিতভাবে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বাংলাদেশ টিমের অনেক পারফর্ম্যান্সের সে সাক্ষী। ম্যাচ জিতেয়েছে অনেক। সত্যি কথা বলতে রিয়াদ যেহেতু জাতীয় দলে নেই আমি যদি ওভাবে বলি তাকে আমি বিশ্বকাপ দলে দেখছি না। রিয়াদকে যদি বিশ্বকাপ দলে দেখতাম তাহলে এই সিরিজগুলোতে থাকতো। বিশ্বকাপের বেশি দিন নেই।’
বেশ কিছুদিন ধরে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর থাকা সুজন জানেন না মাহমুদুল্লাহকে নিয়ে টিম ম্যানেজম্যান্টের কি পরিকল্পনা। ‘আমি যেহেতু জাতীয় দলের সেটাপে নাই, আমি পরিকল্পনাটা জানি না। সিলেকশনটা কি হচ্ছে না হচ্ছে আমি জানতেও চাই না। গণমাধ্যমে দেখি কি হচ্ছে না হচ্ছে।’

মাহমুদুল্লাহ সবশেষ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন। সেই সিরিজের তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ৭১ রান। এ ছাড়া ফিল্ডিংয়েও সেরাটা দিতে পারেননি। হাত ফসকেছে ক্যাচ। ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে না থাকা নিয়ে নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন বিকল্প তৈরি করতে মাহমুদুল্লাহকে বিশ্রামে রাখা হয়েছে। তার পরিবর্তে সুযোগ পাওয়া তাওহিদ হৃদয় পারফর্ম করছেন। এ জন্য মাহমুদউল্লাহর সুযোগ পাওয়া আরও কঠিন হয়ে পড়ছে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বকাপ দলে তিনি মাহমুদুল্লাহকে দেখছি না : সুজন

আপডেট সময় : ০৯:১৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩