ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদির ওপর গুলিবর্ষণ নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: নূরুল ইসলাম বুলবুল   হাদির হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার   কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট ইসির সম্মতি ছাড়া নির্বাচন কর্মকর্তাদের বদলি না করতে মন্ত্রিপরিষদ সচিবকে ডিও লেটার হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার ‎ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ড. হেলাল বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না: তারেক রহমান ভুয়া পরিচয়ে পল্টনে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৬ খালেদা জিয়া ইস্যুতে কথা রাখল না এনসিপি

২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক:

আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

দীপু মনি বলেন, কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার উপস্থিত ছিলেন।

আগামী ৩০ এপ্রিল শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় ও শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৮:১৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩