ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ইদ শুক্রবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ৪০২ বার পড়া হয়েছে

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ইদ শুক্রবার

নিউজ ডেস্ক:

সৌদি আরবের আকাশে আজ বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন সৌদি আরববাসী।

সৌদি কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল–আরাবিয়া জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আজ শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে।

আগামীকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি কালই শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার ঈদ উদ্‌যাপন করবেন বাংলাদেশের মানুষ।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ইদ শুক্রবার

আপডেট সময় : ০৫:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩