ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাতে দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে ঐকমত্য কমিশন কর্তৃক সরবরাহ করা জুলাই জাতীয় সনদের ওপর বিশদ আলোচনা করা হয়। আলোচনার পর জুলাই জাতীয় সনদের কিছু বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (সাবেক এমপি) ও মাওলানা আনম শামসুল ইসলাম (সাবেক এমপি), সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, সাইফুল আলম খান মিলন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অধ্যক্ষ শাহাবুদ্দিন, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন ও মো. সেলিম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫