রায়গঞ্জে সরকারী পুকুর দখল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত
- আপডেট সময় : ০১:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রায়গঞ্জে সরকারী পুকুর অপদখল থেকে পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছ। মঙ্গলবার সকাল ৯ টার দিকে কাড়ালিয়া পুকুরপাড়ের সুবিধাবঞ্চিত অসহায় সদস্যবৃন্দের উদ্যোগে কাড়ালিয়া পুকুরপাড়ে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে কাড়ালিয়া পুকুরপাড়ের সুবিধাবঞ্চিত অসহায় সদস্যবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন মোঃ ছামিদুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ মুন্নাফ মির্জা, মোঃ জাকারিয়া, মোছাঃ ছাবিনা খাতুন প্রমুখ।
উপস্থিত দের মধ্যে একজন ভুক্তভোগী বলেন বিগত দিনের এই এলাকার চেয়ারম্যান ও তাদের পরিবারের লোকজনদের কে সদস্য বানিয়ে নিমগাছি পুল্লা কাড়ালিয়া পুকুর সহ সরকারি অনেক ভুমি জবরদখল করে ভোগ করছেন অথচ এই পুকুরের পাড়ে যে সমস্ত গরিব অসহায় লোকজন বসবাস করেন তারাই মূলত এই পুকুর এর মাছ চাষ করে জীবিকা নির্বাহ করবে ।
সরকারের এই নীতিমালা কে ভ্রুক্ষেপ না করে বিগত দিনের আওয়ামী দোসরদের শান্ডা পান্ডারা এই পুকুরের দখল নেয় এবং পুকুর পাড়ে বসবাস কারি গরীব অসহায় লোকজনের উপর মিথ্যা মামলা করে নির্যাতন করে আসছে। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তাকে ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয় কিন্তু এর প্রতিকার কিছুই হয়নি।
লোক জন এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আওয়ামী দোসর ভূমি দষ্যূদের সরকারি জমি দখলের বিচার চান ও তাদের গ্রেফতার দাবি করেন। সরকারের দেয়া এই সুবিধা ফিরে পেতে জোর দাবি জানান। তাদের এই দাবির সঙ্গে একমত পোষণ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কথা বলেন। এসময় ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন।





















