ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডাকসু নির্বাচনে শিবিরের ২৮ সদস্যের প্যানেল ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ঘোষিত প্যানেলে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাদিক কায়েম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।

আজ সোমবার (১৮ আগস্ট) চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফর্ম তুলে সংবাদ সম্মেলনে প্যানেলের বিস্তারিত তুলে ধরেন শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম এবং দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহসহ প্রমুখ।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের নিয়ে একটি সম্মিলিত দেওয়ার চেষ্টা করেছি। প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন খান জসীম, যিনি জুলাইয়ে একটি চোখ হারান।’

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শরিফুল ইসলাম মুয়াজ।

গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাখাওয়াত জাকারিয়া।

ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে। এ তালিকায় রয়েছেন সর্বমিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময় এবং ঢাবি শিবিরের ক্রীড়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ।

এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম মুজাহিদ, বিশেষ চাহিদাসম্পন্ন রাইসুল ইসলাম এবং ছাত্রী সংস্থা থেকে সাবিকুন নাহার তামান্না ও আফসানা আক্তারও নির্বাহী সদস্য প্রার্থী হয়েছেন। তালিকায় আরও রয়েছেন শাহিউর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন এবং স্টুডেন্টস এগেইনস্ট টর্চার প্ল্যাটফর্মের আনাস বিন মনির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডাকসু নির্বাচনে শিবিরের ২৮ সদস্যের প্যানেল ঘোষণা

আপডেট সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫