ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে কেউ সামান্য পক্ষপাতিত্ব করলে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। গতকাল রোববার নির্বাচনে নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
নির্বাচন ভণ্ডুলের চেষ্টা ছাড়াও ফলাফলকে দুর্বল করা ও নির্বাচনের স্বচ্ছতাকে নষ্টের চেষ্টা হতে পারে- এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ভঙ্গুর প্রতিষ্ঠানগুলো তাদের ভাবমূর্তি উদ্ধারে সচেতন। আর মানুষের মধ্যে ভোট নিয়ে প্রত্যাশা তৈরি হচ্ছে, যা ইতিবাচক। তবে মানুষের অসহিষ্ণুতায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের ইমেজ নষ্ট হচ্ছে, যার প্রভাব নির্বাচনে পড়বে বলে মনে করেন তিনি।

তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়ে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ইসি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী নির্বাচনে কেউ সামান্য পক্ষপাতিত্ব করলে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

আপডেট সময় : ১১:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫