ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দলে অনুপ্রবেশ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
প্রসঙ্গ নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, শিক্ষা কেবল বইয়ের পাতা মুখস্থ করার নাম নয়, শিক্ষা হলো চরিত্র গঠন, শৃঙ্খলা, সততা ও মানবিকতার চর্চা। জীবনে সফল হতে হলে অধ্যবসায়, নিয়মানুবর্তিতা ও নৈতিকতা অপরিহার্য।

গতকাল রোববার বিকেলে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দলে যেন কোনো অনুপ্রবেশ না ঘটে। যে কোনো মূল্যে অনুপ্রবেশ ঠেকাতে হবে। আমাদের মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয়। সারা দেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, মানুষের মাঝে আস্থা ফেরাতে হবে। মানুষকে বোঝোতে হবে এটা শহীদ জিয়ার দল আমাদের সবাইকে তার আদর্শ মেনে কাজ করতে হবে।

নবগ্রাম ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম খান রিমনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফরোজা সুলতানা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোকসেদুর রহমান প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং পরবর্তী সময়ে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দলে অনুপ্রবেশ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

আপডেট সময় : ১১:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫