সংবাদ শিরোনাম ::
ঢাবিতে গভীররাতে শিক্ষার্থীদের বিক্ষোভের ভিডিও শেয়ার করে যা বললেন সাদিক কায়েম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ছাত্রদলের কমিটি ঘোষণা ঘিরে হল পলিটিক্সের বিরুদ্ধে গভীররাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাবি ক্যাম্পাস। সেই বিক্ষোভের একটি ভিডিও ধারণ করে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
শুক্রবার গভীররাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্টটি করে ক্যাপশনে এ অনুরোধ জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় এই নেতা।
এর আগে রাত সাড়ে ১২টায় রোকেয়া হলের শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বিক্ষোভ করে বেরিয়ে আসে। এরপরই সবগুলো হলে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। ভিসি চত্বরে জড়ো হন কয়েক হাজার শিক্ষার্থী।
সাদিক কায়েম ওই ডিভিওর ক্যাপশনে লেখেন- কারা এই পরিস্থিতির জন্য দায়ী! সুস্থ ধারার রাজনীতির নামে যারা নিয়মিত বিভিন্ন বিভাজন এবং ট্যাগিং এর রাজনীতি করে চলেছে আজ তারাই এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করি। তবে সকলকে শান্ত থাকার অনুরোধ করবো, সুস্থ রাজনৈতিক চর্চার অধিকার যেমন সব সংগঠনের আছে ঠিক তেমনি অসুস্থ রাজনীতির প্রতিবাদ করার অধিকার সবার আছে। আশা করি প্রতিটি সংগঠন আলাপ আলোচনার মাধ্যমে সেই পথ তৈরি করতে পারবে।











