ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অরক্ষিত ফুটপাত, আ’শ’ঙ্কা’জনক অবস্থায় হাসপাতালে রাজশাহী কলেজের শিক্ষার্থী, প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও ‘জুলাই যোদ্ধা’ ইয়াসির আরাফাত ফুটপাতের ড্রেনে পড়ে গুরুতর আহত হয়েছেন।

গত মঙ্গলবার (৫ আগস্ট) রাতে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাস সংলগ্ন জাদুঘরগামী রাস্তায় ফুটপাতের ঢাকনা ঝুঁকিপূর্ণ অবস্থায় খোলা থাকায় এই দুর্ঘটনা ঘটে।এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ফুটপাতের ঢাকনা দীর্ঘদিন যাবৎ অরক্ষিত অবস্থায় খোলা থাকায়, কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কলেজের সামনে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থী, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ। এসময় উপস্থিত ছিলেন, ৩৬-জুলাই পরিষদের আহ্বায়ক মাহমুদ জামান কাদেরী, সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস এর সাধারণ সম্পাদক ও বরেন্দ্র ইয়ুথ ফোরাম যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক , ছাত্র প্রতিনিধি শরিফুল ইসলাম সৌরভ, ছাত্রনেতা নাদিম সিনহাসহ অন্যরা।

এ বিষয়ে ইয়াসিরের সহপাঠী জানান, গত মঙ্গলবার রাতে কলেজের মুসলিম ছাত্রাবাসের সামনের রাস্তা দিয়ে বাসায় ফেরার পথে অন্ধকারে ফুটপাতের ড্রেনে পড়ে যায় ইয়াসির। এই সময় সে বেশ গুরুতর আহত এবং তাৎক্ষণিক অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং আশানুরূপ চিকিৎসা না পাওয়ায় পরবর্তীতে তাকে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার জ্ঞান অবস্থা এখন আশঙ্কা মুক্ত।

মানববন্ধনে সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু বলেন , জুলাই অভ্যুত্থানের যোদ্ধা ইয়াসির আরাফাত রাজশাহী কলেজ ছাত্রাবাসের সামনে ম্যানহোলের মধ্যে পড়ে গুরুতর আহত হওয়ার বিষয়ে সিটি করপোরেশন ও রাজশাহী কলেজ প্রশাসনের অবহেলা দায়ী। তিনি বলেন, দীর্ঘদিন ম্যানহোলের ঢাকনা না থাকার বিষয়ে কলেজ প্রশাসনকে অবহিত করা হলেও কোন পদক্ষেপ না নেওয়ায় আজ সাধারণ শিক্ষার্থীরা প্রতিনিয়ত আহত হচ্ছে।

৩৬-জুলাই পরিষদের আহ্বায়ক মাহমুদ জামান কাদেরী বলেন , কলেজ ছাত্রাবাসের সামনে ম্যানহোলের ঢাকনা না থাকায় এমন দুর্ঘটনার বিষয়টি খুবই লজ্জাজনক। ম্যানহোলের ঢাকনা চুরির বিষয়টি নতুন কিছু নয়, অনেক আগে থেকেই এমন ঘটনা ঘটলেও নেওয়া হয়নি কোন পদক্ষেপ। যার ফলস্বরূপ সাধারণ শিক্ষার্থী আহত হচ্ছে। এর আগেও অনেকেই এমন দুর্ঘটনার শিকার হয়েছেন।

এছাড়াও বক্তারা দ্রুত সমস্ত খোলা ম্যানহোল ঢেকে ফেলার দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ বিষয়ে মন্তব্যের জন্য একাধিকবার রাজশাহী কলেজের অধ্যক্ষ কে ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

উল্লেখ্য ফুটপাতের ঢাকনা দীর্ঘদিন যাবৎ অরক্ষিত অবস্থায় খোলা থাকার বিষয়ে একাধিক নিউজ প্রতিবেদন প্রকাশ হলেও কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অরক্ষিত ফুটপাত, আ’শ’ঙ্কা’জনক অবস্থায় হাসপাতালে রাজশাহী কলেজের শিক্ষার্থী, প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০২:০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫