রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মী গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:১৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ (৫১), ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি আনিসুর রহমান হিটলু (৪৮), উত্তর খান থানা আওয়ামী লীগের কার্যপরিষদের সদস্য ও ঢাকা উত্তর আওয়ামী লীগ কাচকুড়া ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম (৫০), ছাত্রলীগের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম (৩৩), ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মইনুল হোসেন সুমন (৪৮), উত্তরখান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক (৪৫),
বংশাল থানার কায়েতটুলী শাখা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. রকি ওরফে রায়হান ওরফে রুকু (৩৩), ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার, ঢাকা দক্ষিণ মহানগরীর আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শিকদার (৪৭), ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হামীম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিন, ঢাকা জেলা আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক সান মোহাম্মদ (৪২), শ্যামপুর থানা ৫৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সায়মন রহমান (৪২) ও খিলগাঁও থানা ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আল মামুন সরকার (৪৪)। রবিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, শনিবার ও রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। তাদের সবাইকে আদালতে প্রেরণ করা হবে। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।





















