ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিনে ইউনূস, রাতে হাসিনা এই সংস্কার কমিশন দেশবাসী মানে না: যুব জাগপা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার অঙ্গ সংগঠন যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু বলেছেন, দিনে ড. ইউনূস- রাতে হাসিনা এই উপদেষ্টা পরিষদ ও সংস্কার কমিশন দেশবাসী মানে না।

‎রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর পল্টনে যুব জাগপা আয়োজিত ভারতের রাষ্ট্রীয় আশ্রয়স্থল থেকে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে আগামী ৬ আগস্ট -২৫ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষে মশাল মিছিল পূর্ব বক্তব্যে এসব কথা বলেন।

‎তিনি বলেন, এদেশের যুব সমাজ জানতে চায়! জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর  ব্যবহৃত আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগের অস্ত্র এখনো উদ্ধার হয়নি কেন? আওয়ামী লীগের এ সংগঠনগুলোর শীর্ষ নেতারা এখনও গ্রেপ্তার হয়নি কেন?

‎তিনি আরও বলেন, জুলাই,  পিলখানা, শাপলা গণহত্যায় শেখ হাসিনার চূড়ান্ত বিচার না হলে এদেশে আবারও ছাত্র জনতা, রাজনীতিবিদ ও দেশপ্রেমিক শাসকদের জীবন দিতে হবে। জুলাই আন্দোলনে জড়িত লাখ লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারের জীবন বিপন্ন হবে। দেশের আঠারো কোটি মানুষের জীবন অনিরাপদ হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশ হবে ভারতের অঙ্গরাজ্য।

‎এ সময় উপস্থিত ছিলেন- জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, সহসভাপতি মোহাম্মদ আলী ফকির, সহ প্রচার সম্পাদক আল আমিন শেখ, রুবেল হোসেন ও মাহবুব আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিনে ইউনূস, রাতে হাসিনা এই সংস্কার কমিশন দেশবাসী মানে না: যুব জাগপা

আপডেট সময় : ০২:১৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫