সংবাদ শিরোনাম ::
জামায়াত আমিরের জন্য চীনা রাষ্ট্রদূতের ফুলের তোড়া
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
প্রসঙ্গ নিউজ ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনা করে ফুলের তোড়া পাঠালেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই ফুলের তোড়া পাঠানো হয়। রাষ্ট্রদূত জামায়াত আমিরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।
ডা. শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, আমরা রাষ্ট্রদূতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই আন্তরিকতা আমাদের নিকট স্মরণীয় হয়ে থাকবে।




















