সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী মামুন ট্রাইব্যুনালে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে তাকে হাজির করা হয়।
এর আগে ১০ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি বলেন, ‘আমি জুলাই হত্যাকাণ্ডের অপরাধের সঙ্গে জড়িত। আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।’




















