শহীদ পরিবারগুলো রাষ্ট্রীয় মর্যাদা পাবে: আমিনুল হক
- আপডেট সময় : ১১:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি ) তে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও শহীদ পরিবারবর্গকে সম্মাননায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
১৩ দিন রিমান্ড, তবু পিছু হটিনি উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে আমিনুল হক বলেন, ১৯ জুলাই আমরা গ্রেপ্তার হই, ১৩ দিন রিমান্ড শেষে ৩ আগস্ট জেলে পাঠানো হয়। কিন্তু রিমান্ডে থেকেও আমরা আন্দোলন ছাড়িনি। অন্যদিকে, যারা একই সময়ে কোটা আন্দোলন করছিল, তারা স্বৈরাচারী সরকারের সঙ্গে আপস করে ফেলে।
তিনি বলেন, তাদের এখনকার অবস্থান সবার জানা। স্বৈরাচার পতনের সুফল তারা শুধু নিজেদের পকেট ভরার কাজে লাগাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক।
নতুন মুখোশে পুরোনো অপশক্তি অভিযোগ করে তিনি বলেন, নতুন দলের নামে আলবদর বাহিনী আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা শহীদদের রক্তের দাগ ভুলে গিয়ে আবারও ক্ষমতার মোহে বিভোর। কিন্তু জনগণ এখন সচেতন, তারা আর বিভ্রান্ত হবে না।
নির্বাচনকে ঠেকাতে সংস্কারের নামে চক্রান্ত চলছে উল্লেখ করে আমিনুল হক বলেন, শুধুমাত্র নির্বাচন পেছানোর জন্য একটি মহল সংস্কারের কথা বলে নতুন করে নাটক সাজাচ্ছে। অথচ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ২৭ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। সেটাই বাস্তবায়নের পথ।
স্বৈরাচার এখনও পুরোপুরি নির্মূল হয়নি উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু পুরোপুরি নয়। গণতন্ত্রের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি, এখন শুধু প্রয়োজন জনগণের রায়ের মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচনের। আমরা চাই স্বৈরাচারী সরকারের অবৈধ মন্ত্রী-এমপিদের বিচারের মুখোমুখি করতে।




















