ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণহত্যার বিচারে ট্রাইব্যুনাল ও প্রসিকিউটর বাড়াতে হবে: ড. মাসুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: গণহত্যার বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল ও প্রসিকিউটরের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

গতকাল শনিবার রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘জাতি পুনর্গঠন বাংলাদেশ ২.০’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিচার-সংস্কার ও নির্বাচন’ বিষয়ক আলোচনায় তিনি এ দাবি জানান।

তিনি বলেন, দুই সহস্রাধিক ছাত্র-জনতাকে হত্যা এবং ৫০ হাজারের অধিক ছাত্র-জনতাকে আহত পঙ্গুত্ব করার বিচারের জন্য মাত্র দুটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অনতিবিলম্বে গণহত্যার বিচারে ট্রাইব্যুনাল ও প্রসিকিউটর বাড়াতে হবে। অন্তর্বর্তী সরকারকে কোন একক দলের চাপে রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে যেনতেন একটি নির্বাচন করার আগে শহীদ পরিবারের ও আহতদের প্রত্যাশা বুঝতে আহ্বান জানান।

তিনি জাতীয় স্বার্থে যেকোনো যৌক্তিক দাবির স্বপক্ষে জামায়াতে ইসলামীর পূর্ণ সমর্থন থাকবে বলেও ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণহত্যার বিচারে ট্রাইব্যুনাল ও প্রসিকিউটর বাড়াতে হবে: ড. মাসুদ

আপডেট সময় : ১১:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫