ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের হার্টে ব্লক, দেশেই করবেন বাইপাস সার্জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: জামায়াত আমিরকে দেশের বাইরে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছিলেন মেডিক্যাল বোর্ড। তবে তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। এমন অবস্থায় বাইপাস সার্জারি করানোই উপযুক্ত বলে মনে করছেন তারা।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার করোনারি এনজিওগ্রাফি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে আমিরে জামায়াতের ব্যক্তিগত চিকিৎসকের বোর্ড তার হার্টে বাইপাস সার্জারির পরামর্শ দেন এবং আগামী সপ্তাহে সার্জারি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জামায়াত আমিরের পিএস নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, জামায়াত আমিরকে দেশের বাইরে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছিলেন মেডিক্যাল বোর্ড। তবে তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। দেশেই সার্জারি করার কথা চিকিৎসকদের জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে জামায়াত আমিরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল ত্যাগ করলেও ফলোআপে থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াত আমিরের হার্টে ব্লক, দেশেই করবেন বাইপাস সার্জারি

আপডেট সময় : ১২:৫৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫