সংবাদ শিরোনাম ::
৩১ জুলাই থেকে ‘এ’ দলের প্রস্তুতি সিরিজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: নর্দার্ন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট টপ এন্ড খেলতে আগামী আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ ‘এ’ দল। এর আগে ‘এ’ দল দুই সপ্তাহ ধরে চট্টগ্রামে নিচ্ছে নিজেদের প্রস্তুতি।
অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার আগে আগামী ৩১ জুলাই থেকে চট্টগ্রামে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ‘এ’ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১ ও ৩ আগস্ট।
গত ১৭ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ‘এ’ দলের এই বিশেষ ক্যাম্প। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ঠিকঠাক অনুশীলনের সুযোগ না পাওয়ায় প্রস্তুতির ঘাটতির খানিকটা অভিযোগ আছে ‘এ’ দলের ক্রিকেটারদের। তবে ম্যাচ খেলে সেই প্রস্তুতির ঘাটতি মেটাতে আশাবাদী তারা।




















