অখন্ড ভারতের এজেন্ডা বাস্তবায়ন ভূলুণ্ঠিত করার জন্য জুলাই বিপ্লবের আবশ্যিকতা
- আপডেট সময় : ০১:৩৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
মোঃ মোস্তফা জামাল ভূঁইয়া: পাঠক, ভারতের হিন্দুত্ববাদী শক্তি সবসময়ই হিন্দুত্ববাদের রাজত্ব প্রতিষ্ঠার জন্য অখণ্ড ভারতের স্বপ্নে বিভোর । এই হিন্দুত্ববাদী শক্তি মুসলমানদেরকে গোলাম বানিয়ে অথবা মুসলমানদেরকে সমূলে বিনাশ করে রাম রাজত্ব কায়েম করার জন্য অখন্ড ভারতের প্রবক্তা হইয়াছে ।
১৯৪৭ সালের পর হইতেই এই হিন্দুত্ববাদী শক্তি পাকিস্তানকে ভাঙার জন্য ষড়যন্ত্র শুরু করে এবং ১৯৭১ সালে সেই ষড়যন্ত্র সফলতা লাভ করে । অতঃপর যখনই আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতার মসনদে আরোহন করে তখনই এই হিন্দুত্ববাদে শক্তি বাংলাদেশকে প্রথমে গ্রাস করে রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায় ।
অখন্ড ভারত প্রতিষ্ঠার জন্য হিন্দুত্ববাদী শক্তি আওয়ামী লীগের পাশাপাশি তাদের নিজস্ব বাহিনী বাংলাদেশের মোতায়ন করে , যেমন ইসকন সহ আরো বিভিন্ন সংগঠন রয়েছে এগুলি অখণ্ড ভারতের বাস্তবায়ন করতে বদ্ধপরিকর ।
এই অখণ্ড ভারত প্রতিষ্ঠা হিন্দুত্ববাদীদের স্বপ্নের আশা পূরণে হাসিনা সরকার সহায়ক ভূমিকা পালন করে । এই হাসিনা সরকার হিন্দুত্ববাদীদের এমন সুবিধা নিয়ে যা সে দেয়নি ।
এমনকি হাসিনা পতনের কয়েক দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় জাতীয় সংগীত গাওয়া হয়। একটি মুসলিম রিয়াসাতে মুসলিম বিরোধী রাষ্ট্রের জাতীয় সংগীত গাওয়ার ইতিহাস নেই। ভারতীয় জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে, ভারত এদেশকে তাদের গোলাম মনে করে এবং গোলাম হিসেবে ঘোষণা করা সময়ের ব্যাপার মাত্র। হাসিনা ও তার দল আওয়ামী লীগ ছিল নেহেরু ডকট্রিন বাস্তবায়নের হাতিয়ার।
অখন্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে মাদরাসা শিক্ষাকে ধ্বংস করা, নৈতিকতা শূন্যে নিয়ে যাওয়া, জেনারেল শিক্ষাতে দুর্বল scripts দেয়া, চাকরির বাজার বৃদ্ধি না করে কথিত বিসিএস এর প্রতি মোহ তৈরি করে খুবই সূক্ষ্মভাবে দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে ভারত। এতে করে দেশের বেকারত্ব বৃদ্ধির সঙ্গে নৈতিকতা শূন্যে এসে দাঁড়িয়েছে। ঐদিকে সিস্টেমে দেশের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে দেশের যুব সমাজকে শারীরিক ভাবে, মানসিকভাবে ভেঙে দিয়েছে। এই সবই সূক্ষ্ম ব্রেইনের খেলা খেলছে ভারত এবং মায়ানমার মিলে। ভারতের উদ্দেশ্যে ছিল ধীরে ধীরে এদেশকে অখন্ড ভারতের অ্শ করা। এমতাবস্থায় অখন্ড ভারতের এজেন্ডা বাস্তবায়ন ভূলুণ্ঠিত করার জন্য জুলাই বিপ্লবের আবশ্যক ছিল।





















