ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি, একজনকে ওএসডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিনকে পুলিশ সদরদপ্তর, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহকে নৌপুলিশে, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সাইফুল হককে রেলওয়ে পুলিশ এবং পুলিশ সদর দপ্তরে সংযুক্ত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে।

এছাড়াও পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম ও মো. আবুল কালাম আযাদকে (এসপিবিএন-১ ঢাকার অধিনায়ক) ডিএমপিতে এবং মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি, একজনকে ওএসডি

আপডেট সময় : ০১:৩৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫