‘নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে’
- আপডেট সময় : ১২:২৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার বিকেলে সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসায় মাঠে বিএনপিতে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এ সময় তিনি আরো বলেন, দেশে খুন গুম বেড়েছে। মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে। দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে। বিএনপিতে প্রায় নতুন এক কোটি লোককে সদস্য সংগ্রহ নবায়ন করা হবে। যারা মব জাস্টিসে জড়িত না কোনো অন্যায়ে জড়িত না তাদেরকেই নেয়া হবে। মিটফোর্ডের ঘটনায় বিএনপি অ্যাকশন নিয়েছে এ ঘটনায় হত্যাকারীদের বিচার করবেন আদালত।
সাভার পৌরসভা বিএনপির আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। বিএনপির কেন্দ্রীয়সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি প্রমুখ।




















