জুলাই বিপ্লবের আবশ্যিকতা:-হিন্দুত্ববাদী শাষন ব্যাবস্থার অবসান
- আপডেট সময় : ০৩:২৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
মোঃ মোস্তফা জামাল ভূঁইয়া: পাঠক, হিন্দুত্ববাদী শাষন ব্যাবস্থা বলতে বুঝায় মুসলমানদের উপর হিন্দুদের আধিপত্য। হিন্দুত্ববাদীরা মুসলমানদেরকে তাদের গোলামে পরিনত করতে চাই । ভারতে মুসলিম শাষন আগমনের পর হিন্দুত্ববাদীরা মুসলমানদেরকে সমূলে উৎপাটন করার জন্য সদা সর্বদা সচেষ্ট। সুযোগ পেলেই তারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন শুরু করে দেয়।
পক্ষান্তরে মুসলমানরা হিন্দুদের সাথে সহ অবস্থানে বিশ্বাসী। মুসলমান শাসকরা ইচ্ছে করলে ভারত থেকে হিন্দুদের বিলুপ্ত করে দিতে পারত। হিন্দুত্ববাদীরা ভারতের বৌদ্ধদের গণহত্যা চালিয়েছে, তাদেরকে ভারত হতে বিতাড়িত করেছে। এক সময়ের স্খ্যাগরিষ্ট বৌদ্ধ ধর্ম হিন্দুত্ববাদীদের বদৌলতে এখন প্রায় শূন্য।
হিন্দুত্ববাদ ও হিন্দু এক বিষয় নয়। সাধারণ হিন্দুরা মুসলমানদের সাথে সহ অবস্থানে বিশ্বাসী পক্ষান্তরে হিন্দুবাদীরা মুসলমানদেরকে এই দেশ হতে উৎখাত করতে ও মুসলমানদেরকে তাদের গোলামে পরিনত করতে বদ্ধপরিকর। একজন নামধারী মুসলিম হিন্দুবাদের ধারক বাহক হতে পারে, এর একটি উদাহরণ হল শেখ হাসিনা। আবার একজন হিন্দু মুসলমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে, এর একটি প্রকূষ্ট উদাহরণ হল যোগেন মন্ডল।
পাঠক, ভারতীয় মুসলমানদের উপর হিন্দুত্ববাদীদের প্রথম থাবা রাজা গনেশ দিয়েছিল।
মধ্যযুগে ১৪১৫ সালে রাজা গনেশ মুসলিম শাসনকে উৎখাত করে হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা করে । রাজা গনেশ বাংলার ইলিয়াস শাহী সুলতানকে উৎখাত করে হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা করে । রাজা গনেশ অগনিত মুসলমানদেরকে হত্যা করে এবং অসংখ্য আলেম ওলামাদের হত্যা করে, এমনকি দরবেশ নূর কুতুব আলমের পুত্রকে সোনার গায়ে হত্যা করে। অবশেষে দরবেশ নূর কুতুব আলমের আহবানে জৈনপুরের সূলতান ইব্রাহিম শারকী বাংলায় অভিযান পরিচালনা করে মুসলমানদেরকে হিন্দুত্ববাদীদের অত্যাচার হতে ঊদ্বার করেন ।
যা হোক, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পটভূমি ঠিক মধ্যযুগের রাজা গনেশের ইতিহাসের সাথে মিল রয়েছে। রাজা গনেশের মাধ্যমে একটি মুসলিম রিয়াসাত যেভাবে হিন্দু রাজত্বে পরিনত হয়েছিল ঠিক তেমনি হাসিনা মুসলিম রিয়াসতকে পৌত্তলিকদের গোলামে পরিনত করেছিল।
রাজা গনেশের ক্ষমতায় আরোহণ এবং হাসিনার মসনদে আরোহন এক সূত্রে গ্রথিত আর তা হল পৌত্তলিকদের উখান এবং তাদের রাজত্বে মুসলমানদের করুন পরিনতি এবং দূর্বিসহ জীবন এবং মুসলমানদের গোলামে পরিনত করার ইতিহাস ।
রাজা গনেশ এর রাজত্বের সাথে হাসিনার রাজত্বের অনেকটা মিল রয়েছে। রাজা গনেশ যেমন নুর কতুব আলম এর পুত্র সহ অনেক আলেম ওলামা ও মুসলমানদের হত্যা করেছিল, ঠিক তেমনি হাসিনা মতিউর রহমান নিজামী সহ অনেক আলেম ওলামা ও মুসলমানদের হত্যা করে।
রাজা গনেশ ও আওয়ামী লীগের শাসনের মধ্যে অনেক মিল রয়েছে। হাসিনার শাসন ছিল রাজা গনেশের শাসন অপেক্ষা অধিকতর নিকূষ্ট । রাজা গনেশের প্রেতাত্মা আওয়ামী লীগ মুসলমানদের বিরুদ্ধে এমন জঘন্য কাজ করেছে যা ভারতবর্ষের কোন মুসলিম শাসক কেন হিন্দু শাসকরাও করে নি
হাসিনার আমল ছিল হিন্দুত্ববাদীদের রাজত্ব। এই সময়ে মুসলমানরা ছিল নিজ দেশে পরবাসী। অনেক মুসলমান এই হিন্দুত্ববাদী শাষনের আমলে দেশের বাইরে হিজরত করে। এই হিন্দুত্ববাদী শাষনের অবসানের জন্য জুলাই বিপ্লব ছিল অপরিহার্য। জুলাই বিপ্লব না হলে মুসলমানদের পরিনতি ছিল হিন্দুদের গোলামে পরিনত হওয়া। তাই জুলাই বিপ্লব ছিল এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদী শক্তির গোলামী হতে বাঁচার জন্য একটি অপরিহার্য বিপ্লব।





















